শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ভোমরা স্থলবন্দরে ২ দিনের কর্মবিরতি প্রত্যাহার

কাস্টমস লাইসেন্সিং বিধিমালা বাতিলের দাবিতে ডাকা দুই কর্মবিরতি প্রত্যাহার করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু এতথ্য জানান।

তিনি জানান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ফেডারেশন কর্তৃক এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনার সিদ্ধান্তের নিমিত্তে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, রোববার (২৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সারাদেশে দুই দিন সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতির ঘোষণা দেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সুলতান হোসেন খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com