শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘পাঠান ঝড়’ চলছেই, ৪ দিনে আয় ৪২৯ কোটি

ব্লকবাস্টারের তকমা মুক্তির দিনই পেয়ে গিয়েছিল ‘পাঠান’। মুক্তির পর সবে চার দিন পেরিয়েছে। এদিকে নিত্যনতুন নজির গড়ছে শাহরুখ খান অভিনীত ছবি। চার বছর পর ‘পাঠান’ ছবি দিয়েই রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বাদশার।

প্রথম দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি টাকা। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৩৮ কোটি টাকা। চিন্তা বাড়ছিল নির্মাতাদের। তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ে ৪০ শতাংশ। যার ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শনিবার পর্যন্ত বিশ্বের বক্স অফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।

চতুর্থ দিনের যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে ছবিটি এখনও পর্যন্ত দেশে ছবিটি ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বব্যাপী আয় ১৬৪ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, এর মধ্যে শনিবারে দেশের বক্স অফিসে ‘পাঠান’-এর ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ, মুক্তির প্রথম ৪ দিনের মধ্যে ৩ দিনই ছবিটি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

এদিকে শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘বেশরম রং’ নিয়ে। একাংশের আশঙ্কা ছিল ছবির ভবিষ্যৎ নিয়েও। কিন্তু মুক্তির পর সকলের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দর্শক মাতল ‘পাঠান’-এ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com