বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে ‘সংস্কৃতিসেবীদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে এ অনুষ্ঠানে দেশের সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান তারকারা উপস্থিত ছিলেন।
সংস্কৃতিসেবীদের মিলনমেলা উপলক্ষে শিল্পকলা একাডেমির মাঠ বর্ণিলভাবে সাজানো হয়। বিকেল ৩টার দিকে সাংস্কৃতিক অঙ্গনের তারকারা মাঠে উপস্থিত হতে থাকেন। খ্যাতিমান কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, চলচিত্র অভিনেতা, অভিনেত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।