শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপুর নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০টার পরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন জানান, ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে নির্বাচনী ক্যাম্প আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের ওই সময় ক্যাম্পে কেউ ছিল না। আগুনে ক্যাম্পে থাকা চেয়ার ও টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।