শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। পরে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান এবং সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন।
করোনার বিধিনিষেধ না থাকায়, ২ বছর পর এবার ফেব্রুয়ারির প্রথম দিনই শুরু হচ্ছে মেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ বাংলা একাডেমি প্রাঙ্গণে পুরো মাসজুড়ে চলবে এ মেলা।
এবারের বইমেলার জন্য ৬০১ টি প্রতিষ্ঠানকে ৯০১ টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে অধিকাংশ প্রতিষ্ঠানেরই স্টল-প্যাভিলিয়নের নির্মাণকাজ শেষ হয়ে যায়। বাকিদের কাজ শেষ হতে আরও দু-একদিন লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বরাবরের মত এবারও থাকছে শিশু চত্বর। নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও।