শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০২১ এর সেরা চলচ্চিত্র লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য

ঘোষণা করা হয়েছে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের নাম। যুগ্মভাবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। সব মিলে বিভিন্ন ক্যাটাগরিতে সাতটি পুরস্কার জিতেছে নোনা জলের কাব্য, ছয়টি পুরস্কার জিতেছে লাল মোরগের ঝুঁটি।

রোববার বিকেলে, মোট ২৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

ওয়েবসাইটের তথ্য মতে, ২০২১ সালের সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন ‘নোনাজলের কাব্য’ সিনেমার নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। সেরা অভিনেতার পুরস্কার যাচ্ছে ‘রাতজাগা ফুল’ সিনেমার অভিনেতা মীর সাব্বির ও ‘মৃধা বনাম মৃধা’ ছবির অভিনেতা সিয়াম আহমেদের হাতে। সেরা

এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কারও পাচ্ছেন দুজন–‘রেহানা মরিয়ম নূর’ ছবির জন্য আজমেরী হক বাঁধন ও ‘নোনাজলের কাব্যের’ জন্য তাসনোভা তামান্না।

অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পুরস্কার জিতেছেন শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে) এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা (খল চরিত্রে) মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্রে) প্রভাষ কুমার ভট্টাচার্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী (বিশেষ পুরস্কার) জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

দেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন।

‘যৈবতী কন্যার মন’ সিনেমার জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুজেয় শ্যাম। এছাড়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের গানের জন্য সেরা গায়িকা চন্দনা মজুমদার ও সেরা গায়ক কে এম আব্দুল্লাহ্-আল-মুর্তজা মুহিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com