শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের উপনির্বাচনে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ভোট গ্রহণ শুরুর পর আওয়ামী লীগ (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থীর (আপেল প্রতীক) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় স্কুল মাঠে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। র্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল এসে ককটেলটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), সামিউল হক লিটন (স্বতন্ত্র) ও কামরুজ্জামান খান (বিএনএফ)।