শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
পাঠান’ নিয়ে বিতর্ক চলছিল। বয়কটের আবহ, তাই মুক্তির আগে তেমন প্রচার চালাননি শাহরুখ। তবে ছবি মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক তথ্য দেন নায়ক। মহামারীর মন্দার বাজারে তিনি নাকি পেশাবদলের কথাও ভাবছিলেন! পিজ্জা বানানো শিখছিলেন শাহরুখ।
৪ বছর পরে তিনি ফিরেছেন বড় পর্দায়। গত দশ বছরে তার কোনো ছবিই বক্স অফিসে তেমন চলেনি। তার পর মহামারী দেখা দেওয়ায় মুষড়ে পড়েন শাহরুখ। ভাবছিলেন, রান্না শিখে যদি রোজগার করা যায়। ইতালিয়ান পদ বানানোর তালিমও নিচ্ছিলেন। বললেন, পিজ্জা বানিয়েছি। পাঠানের সময়ে সেটের সবাইকে খাওয়াতাম এনে।
প্রচারে না এলেও অনুরাগীদের সঙ্গে সোশালে কথোপকথন চালিয়েছেন শাহরুখ। যেকোনো প্রশ্নের উত্তর দিয়েছেন ধৈর্য ধরে। তার জবাবে টের পাওয়া গিয়েছে বুদ্ধিমত্তার ছাপ। কখনো রেগে যাননি অপ্রিয় প্রশ্নের মুখেও। তবে শাহরুখের এই অন্ধকার অধ্যায়ের কথা আঁচ করতে পারেননি দর্শক।