শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আদালতের নির্দেশে বাচসাসের সভাপতি ফালগুনী-সম্পাদক শপথ

ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নির্বাহী কমিটি রাজু আলীম-রিমন মাহফুজ পরিষদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময় তারা যদি বাচসাসের নামে কোনো কর্মকাণ্ড চালায় তাহলে তা সুস্পষ্ট আদালত অবমাননা বলে গণ্য হবে।

সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গত ১৪ আগস্ট বাচসাসের ২০২২-২৪ মেয়াদে সভাপতি পদে ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক পদে শপথ চৌধুরীর নেতৃত্বে ২১ জনের একটি পরিষদ নির্বাচিত হয়। এই পরিষদের নেতৃত্বেই বাচসাস কার্যক্রম পরিচালিত হবে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে শপথ চৌধুরী এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানান, অগঠনতান্ত্রিক অ্যাডহক কমিটি ও অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাজু আলীমকে সভাপতি এবং রিমন মাহফুজকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে একটি অবৈধ কমিটি গঠন করে। এরপর তারা বাচসাসের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে থাকে। ৩ ফেব্রুয়ারি তারা বাচসাস পরিবার দিবসের ঘোষণা দিয়েছে। কার্যত এটা আয়োজন করার এখতিয়ার তাদের নেই।

যদি জোরপূর্বক কিংবা গোপনে তারা পরিবার দিবস আয়োজন করে, তবে সেটা আদালত অবমাননার সামিল বলে গণ্য হবে। কারণ তাদের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com