বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে কলম্বো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনদিনের সফরে আজ বৃহস্পতিবার দেশটিতে যাচ্ছেন তিনি।
তিনদিনের এ সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গেও বৈঠক করবেন তিনি।