শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সম্প্রতি ধরা পড়েছে বিরল রোগ। তবে দমতে নারাজ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ‘শকুন্তলম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী। জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। খবর, দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তা-ও একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং।
কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ। এই ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা অল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে অল্লু অরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে অরহাকে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত ছবি। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।
সামান্থার এই লুকে মুগ্ধ খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। সোশালে সামান্থার লুকের প্রশংসাও করেন তিনি। রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’ সিরিজে ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করেছেন দেশি গার্ল।