বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকার যা খুশি তাই করছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে

শিক্ষা কারিকুলামে পরিবর্তনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যা খুশি তাই করছে। রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে রই। মরেই গেছি মনে হয়, বেঁচে নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক, দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা শীর্ষক’ এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, সবাইকে জেগে উঠতে হবে। শিক্ষকরা জাতির বিবেক, আপনাদের জেগে উঠতে হবে। তিনি বলেন, আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যাব না। পুরো বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়। আমার ইতিহাস মুছে দেওয়া হচ্ছে, আমার সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com