বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
‘মেট্রোরেলের সে কী আকর্ষণ, চোখে না দেখলে বিশ্বাস হবে না’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকের এ শুভ দিন উড়াল থেকে আমরা পাতালে নামলাম। এমআরটি লাইন-১, যেটা ২০৩১ এর মধ্যে ২১ কিলোমিটার পাতাল রেল এবং ১০ কিলোমিটার এলিভেটেড; দুটি রুটের উদ্বোধন আজ।’
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মেট্রোরেলের আকর্ষণ দুর্দমনীয়। মেট্রোরেল এখন উত্তরা থার্ডফেজ থেকে আগারগাঁও পর্যন্ত এসেছে। সারা বাংলাদেশ আজ মেতে উঠেছে। সুদূর গ্রামের লুঙ্গি পরা কিশোর, শহরের দুরন্ত তরুণ প্রতিদিন ছুটে যাচ্ছে। মেট্রোরেলের লাইনে দাঁড়িয়ে আছে মধ্য রাত থেকে, তারপর অপেক্ষা কখন মেট্রোরেলে একবার উঠতে পারবে। সে কী আকর্ষণ, চোখে না দেখলে বিশ্বাস হবে না।’ সেতুমন্ত্রী যোগ করেন, ‘আগারগাঁও থেকে এ বছরই আমরা মতিঝিল পর্যন্ত পৌঁছাব।’