বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাংলাদেশে পৌঁছেছে। প্রথম কিস্তি হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছে ৪৭ কোটি ৬১ লাখ ডলার। ঋণের অর্থ রিজার্ভের সাথে যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের ওপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলার সংকটের কারণে এই মুহূর্তে আইএমএফ’র ঋণ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল। গত সোমবার আইএমএফ পরিচালনা বোর্ড ঋণ অনুমোদন করে। এই মাসের ১০ তারিখের মধ্যেই এই ঋণ আসার কথা ছিলো, যা আজ জমা হয়েছে।
এর আগে, ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ। তার ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ঋণের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পরে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে উঠে। ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফ’র নির্বাহী বোর্ড সভায় ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন পায়। ওই দিনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তাব অনুমোদের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ এ তথ্য জানিয়ে দেয়।