বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিতে অনুমতি যুক্তরাষ্ট্রের

অ্যার্টনি জেনারেল মেরিক গারর‌্যান্ড শুক্রবার বলেছেন, তিনি রাশিয়ার অর্থ জব্দ করে শুরু ইউক্রেনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এলো।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, গারল্যান্ড বলেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’
তিনি আরো বলেন, এপ্রিল মাসে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ান অলিগার্চ কনস্ট্যন্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে।
গারল্যান্ডের বরাত দিয়ে সিএনএন’র খবরে বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।
কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।
কোস্টিন বলেন, তিনি ‘রাশিয়ান অলিগার্চদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আনন্দিত।’ তিনি বৈঠকের সময় নিজের ও গারল্যান্ডের একটি ছবি টুইটারে পোস্ট করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com