বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আওয়ামী লীগে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার বিকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সভা-সমাবেশ করে বিএনপি বলে বেড়ায় ধাক্কা দিলে আওয়ামী লীগ সরকার নাকি পড়ে যাবে। বিএনপি জানে না আওয়ামী লীগ সরকার ইস্পাতের মতো শক্ত সরকার, এখানে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বিনামূল্যে মানুষের চোখের অপারেশন করে, বৃদ্ধা মানুষের ছানি পড়া চোখের লেন্স পরায়। আর বিএনপি জ্বালাও-পোড়াও এবং গ্রেনেড হামলা করে মানুষের চোখ উপড়ে ফেলে নষ্ট করে। বিএনপি মানুষের চোখের আলো ছিনিয়ে নেয় আর আওয়ামী লীগ মানুষের চোখের আলো ফিরিয়ে দেয়।

তিনি বলেন, দেশের মানুষকে ভালো ও শান্তিতে রাখা আওয়ামী লীগের কাজ। দেশের মানুষদের ভালো রাখা আওয়ামী লীগের রাজনীতি। এই রাজনীতি আমরা করতে চাই। আমরা বিএনপির মতো জ্বালাও-পোড়াও রাজনীতি করতে চাই না।

তিনি আরও বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে, ততদিন দেশে শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন আছে। দেশের মানুষ পিছিয়ে যেতে চায় না, বিএনপির অন্ধকার যুগে, বোমার যুগে যেতে চায় না। আমরা আশা করবো, দেশের জনগণ আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে জয়লাভ করাবে।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল আই কেয়ার লাইনের ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মো. রমজান আলী, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com