শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অ্যাভাটার ৩’-এ থাকছে চার্লি চ্যাপলিনের ছায়া!

‘অ্যাভাটার-দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার কোনো অভাব ছিল না। আর মুক্তির পর বক্স অফিস সাফল্যই তার বড় প্রমাণ। বিশ্বব্যাপী প্রায় ২.১৩ বিলিয়ন ডলার আয় করেছে জেমস ক্যামেরুনের পরিচালিত ছবিটি। সঙ্গে রয়েছে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ফিল্মের খেতাব।

আগেই জানা গিয়েছিল পরিচালক জেমস ক্যামেরুন ইতোমধ্যেই অ্যাভাটার-থ্রি এবং অ্যাভাটার-ফোর এর বেশ কিছু অংশের শুটিং করে ফেলেছেন। শুধু তাই নয় অ্যাভাটার-ফাইভ এর আভাসও দিয়েছেন পরিচালক। কিন্তু নতুন করে ‘অ্যাভাটার’ প্রযোজক জন ল্যান্ডাউ ছবির সিক্যোয়েল সম্পর্কে এক চমকে দেওয়ার মতো খবর দিয়েছেন!

‘অ্যাভাটার’-এর  সিক্য়ুয়ালে থাকছে চার্লি চ্যাপলিনের সূত্র!  এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্‍কারে, প্রযোজক জন ল্যান্ডউ সিক্যুয়েল সম্পর্কে বলেন,  ‘অ্যাভাটার ৩’-তে নাভির এক নতুন জাতিকে পরিচয় করানো হবে, যারা আরো বেশি নৃশংস। এবং এই জাতির নেতার চরিত্রে অভিনয় করবেন চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিন। প্রযোজক বলেন, ‘ভাল মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। তেমনই নাভি জাতিতেও তা রয়েছে। প্রায়শই, মানুষ নিজেকে খারাপ হিসাবে দেখেন না। আমরা যা খারাপ বলে মনে করি তাতে তারা কীভাবে বিবর্তিত হয়, তার মূল কারণ কী? হয়তো সেখানে অন্যান্য কারণও রয়েছে যা নিয়ে আমরা সচেতন নই।’
প্রসঙ্গত, চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিনও একজন অভিনেতা। তিনি এইচবিও সিরিজ গেম অফ থ্রোনসে ‘তালিসা মেগি’র চরিত্রে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com