শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
বিয়ের ঘণ্টা বেজে গেছে বলিউডের বহুল প্রতীক্ষিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজস্থানের জয়সালমীরে পৌঁছে গেছেন হবু কনে কিয়ারা আদভানি। পৌঁছে গেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তার পরিবারের অনেকেই। তবে এরই মধ্যে চমকপ্রদ এক ঘোষণা এলো সিদ্ধার্থ-কিয়ারার পক্ষ থেকে। ৬ ফেব্রুয়ারি বিয়ে হচ্ছে না এই তারকা জুটির!
বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আসর বসেছে রাজস্থানের জয়সালমীরে। হাতে আর মাত্র এক দিন। ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়ার কথা তাদের। এরই মধ্যে জয়সালমীরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা শুরু হয়েছে। সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা। কিন্তু সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, তারিখ বদল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের!