শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
টলিউডের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামেই বিশেষ পরিচিত। অভিনেতার ছেলেকেও সকলেই চেনেন। তৃষাণজিৎ চ্যাটার্জির নাম শোনেননি এমন মানুষ হাতে গোনা। সম্প্রতি তৃষাণজিৎকে ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে আসতে দেখে দর্শকের মনে প্রশ্নও জেগেছিল, তবে কি খুব শিগগিরই অভিনেতার ছেলেও অভিনয় জগতে পা রাখতে চলেছেন? তবে এই মুহূর্তে তৃষাণজিৎ আলোচনায় থাকলেও হঠাৎ করেই তাকে ছাড়িয়ে গেছেন প্রসেনজিৎকন্যা প্রেরণা। অনেকেই হয়তো জানতেন না, প্রসেনজিতের একটি মেয়ে রয়েছে! হ্যাঁ, তার নাম প্রেরণা চ্যাটার্জি।