বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলারে নেমেছে

চূড়ান্ত হিসেবে দেশে মানুষের মাথাপিছু আয় ৩১ ডলার কমে ২ হাজার ৭৯৩ ডলারে নেমেছে। সাময়িক হিসাবে এ আয় ছিল ২ হাজার ৮২৪ ডলার। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। এর আগে গত বছরের ১০ মে সাময়িক হিসাব প্রকাশ করা হয়েছিল।

মাথাপিছু আয়ের পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমে ৭ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

এর আগে গত বছরের ১০ মে সাময়িক হিসাব প্রকাশ করা হয়েছিলো। ২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে ২০২২ সালের ৩০ জুন। সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রবিবার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করলো পরিসংখ্যান ব্যুরো।

সংস্থাটি বলছে, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশে বিনিয়োগ কমেছে। যার প্রভাবে জিডিপি প্রবৃদ্ধি কমেছে। এর ফলে মাথাপিছু আয়ও কমে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com