শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছে হাজারো মানুষ। এই ঘটনায় শোকে স্তব্ধ গোটা পৃথিবী। প্রতি মুহূর্তে উদ্ধার হচ্ছে লাশ। স্বজনদের আহাজারিতে গোটা পৃথিবীর মৃত্যুপুরী হয়ে উঠেছে তুরস্ক-সিরিয়া। এই মর্মান্তিক ঘটনায় শোক জানাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। শোক জানালেন বলিউডের তারকারাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শিল্পা শেঠি, সোনি রাজদান এবং রাজকুমার রাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা জানিয়ে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন।