বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এআইইউবি-তে ‘স্মার্ট পাওয়ার ফ্লো কন্ট্রোলার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) এর প্রকৌশল অনুষদের উদ্যোগে ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ এর অংশ হিসেবে সম্প্রতি ‘স্মার্ট পাওয়ার ফ্লো কন্ট্রোলারস- এ নেসেসিটি ফর ফিউচার পাওয়ার গ্রিড’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রখ্যাত গবেষক, আইইইই এর ফেলো, ফুলব্রাইট স্কলার, সেন ইঞ্জিনিয়ারিং সলিউশনস এর প্রেসিডেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার ড. কল্যাণ সেন প্রবন্ধ উপস্থাপন করেন।

এআইইউবি এর প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন সেমিনারের উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সমস্যা নির্মূলে পাওয়ার গ্রিড নিয়ন্ত্রণ এবং স্মার্ট অবকাঠামোর গুরুত্বের ওপর জোর দেন।

ড. কল্যাণ সেন প্রযুক্তির অগ্রগতির ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং তাঁর গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতার কথা বলেন। তিনি ঐতিহ্যগত পাওয়ার গ্রিড বনাম আধুনিক পাওয়ার গ্রিডের তুলনা করে চ্যালেঞ্জ গুলি চিহ্নিত করেন।

তিনি ভবিষ্যতের গ্রিডে স্মার্ট পাওয়ার ফ্লো কন্ট্রোলারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এআইইউবি -এর প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান সমাপনী বক্তৃতা করেন এবং মূল বক্তাকে তার অনুপ্রেরণামূলক বক্তৃতার জন্য ধন্যবাদ জানান।

তিনি শিক্ষার্থীদের প্রকৌশলী হিসেবে নতুন উদ্ভাবনের জন্য উৎসাহিত করেন। সেমিনার শেষে সম্মানিত বক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে এআইইউবি এর প্রো-ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com