বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করলে ব্যবস্থা

আন্দোলনের নামে কেউ যদি ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যদলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।

তিনি বলেন, জনগণের বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com