বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আসুন সবাই মিলে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দিবে না। সবই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ বিরোধীদলের সকল নেতাকর্মীর মুক্তি এবং ১০ দফা দাবিতে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।