বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে জোড়া খুনের আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ১ মিনিটে কারা কর্তৃপক্ষ এ ফাঁসি কার্যকর করে।

দণ্ডিত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪১)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর এলাকার চান মোহাম্মদ মণ্ডলের ছেলে।

জানা গেছে, ২০০৫ সালে মামি ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলাটি হয়েছিল।

ফাঁসি কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজওয়ান আহামেদ ও গাজীপুর সদর জোনের সহকারী কমিশনার ফাহিম আহামেদ।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com