বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচন কমিশন স্বাধীন সেটা আজ প্রমাণিত: প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন স্বাধীন সেটা  প্রমাণিত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কোনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী দিন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শুরু হয় সংসদের কার্যক্রম পাস হয় হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিল- ২০২৩। এরপর, বক্তব্য রাখেন, সম্প্রতি উপনির্বাচনে জয়ী সংসদ সদস্যরা।

সবশেষ সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন স্বাধীন তা প্রমাণ হয়েছে। সরকার কোনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।

শেখ হাসিনা বলেন, ছয়টি উপনির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে; কেউ প্রশ্ন তুলতে পারেনি। নির্বাচন কমিশন স্বাধীন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই দেশে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। যারা দেশের উন্নয়ন চায় না তারাই সংবিধানকে পাশ কাটিয়ে অনির্বাচিত সরকার আনতে চায়।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের বহু গালভরা গল্প শোনানো হয়েছে। কিন্তু ফল দিতে পারেনি কেউ। আজ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এই সাফল্য আসছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না।

প্রধানমন্ত্রী জানান, রমজানের জন্য পর্যাপ্ত পণ্য মজুদ আছে, এরপরও আরও পণ্য কিনছে সরকার।

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয় ৫ জানুয়ারি। ২৬ দিনের কার্যাক্রমে ১৯ বিলের মধ্যে পাস হয়েছে ১০টি। সংসদীয় কমিটি পুনর্গঠন হয়েছে ১২টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com