বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে গেছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

মির্জা ফখরুল জানান, আমরা দুজনই অসুস্থ। বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যাওয়ার। কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, যাচ্ছি।

কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হসপিটালে চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তারা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

মির্জা ফখরুল দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com