বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০, ১২ বাইক ভাঙচুর

সিরাজগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এসময় ১২টি মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ ও বেশকিছু দোকান ভাঙচুর করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের ২০ জন আহত হয়। এছাড়া ১২টি মোটরসাইকেল ও বেশকিছু দোকান ভাঙচুর করা হয়।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শান্তি সমাবেশ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেবার পর বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com