শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
কিছুক্ষণ পরই নির্মাতা লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে ‘চাট্টি গাট্টি রেডি কর/রাস্তা মাইপা সইরা পড়’ কথার গান বেজে ওঠে। আর গানের সঙ্গে নাচতে শুরু করেন নায়ক-নায়িকা, সঙ্গে তরুণ-তরুণীরাও।
পরিচালক জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন।
ছবিতে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে একসময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে।
সাইফ চন্দন বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।