বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড় হয়ে বছিলা সাতরাস্তা মোড় গিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এতে ব্যাপক লোকসমাগম ও শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য কর্মীসভাসহ প্রচার চালানো হয়েছে। মহানগর উত্তর বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঙ্গসংগঠনকে কর্মসূচি সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন দলের নেতারা।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন করছে। এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দাবিই পূরণ হবে না। সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে তারা রাজপথে আছেন।
গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হওয়ায় সহমর্মিতা জ্ঞাপন করে ৯ ফেব্রুয়ারি মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।