বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ বাধা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ এনে বিএনপির ৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শান্তি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা রশিদুল ইসলাম মৃধার বড় ভাই রমিজুল করিম রমিজ বাদী হয়ে রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সিংড়া থানায় মামলাটি করেন। তবে এ মামলাকে গায়েবি মামলা বলছে উপজেলা বিএনপি।
এজাহারে ‘শান্তি সমাবেশে’ আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে বলে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে।
ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, মামলার এজাহারে বর্ণিত কোনো ঘটনা সেখানে ঘটেনি। এটা একটি গায়েবি, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা। এ মিথ্যা ও সাজানো মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।