শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখের ‘জাওয়ান’-এ বিজয়ের পর আল্লু অর্জুন?

চার বছর পর পর্দায় ফিরেই রীতিমত বাজিমাত করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার অভিনীত এই সিনেমাটিই এখন বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মূহুর্তে শাহরুখের হাতে রয়েছে আরও দুটি সিনেমা, যা নিয়েও দর্শকমনে রয়েছেন তুমুল আগ্রহ। এর মধ্যে একটি হলো ‘জাওয়ান’। যেটা নির্মাণ করছেন দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমার। এই ছবির একটি টিজার ইতোপূর্বে প্রকাশ হয়েছে। আর তাতে শাহরুখের লুক দেখে বিস্মিত হয়েছে ভক্তরা।

‘জাওয়ান’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। ভিলেন হিসেবে থাকছেন তুখোড় অভিনেতা বিজয় সেথুপতি। এছাড়াও ছবিটিতে বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।

নতুন খবর হলো, শুধু থালাপতি নয়, সিনেমাটিতে অতিথি চরিত্রে থাকছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনও। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন, ‘জাওয়ান’-এ ক্যামিওর জন্য আল্লুকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনিও সবুজ সংকেত দিয়েছেন। সব ঠিক থাকলে একই পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে থালাপতি বিজয়, বিজয় সেথুপতি ও আল্লু অর্জুনের মতো তারকাকে।

‘জাওয়ান’ নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসেবে। এটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন দক্ষিণী সিনেমার এই সময়ের আলোচিত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com