বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যাঁরা বিজয় এনে দিয়েছেন তাঁদেরকে সম্মান দেখানো কর্তব্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন এসেছে, আসার পর থেকেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়েছি। দল-মত-নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে সম্মান করেছি আমরা। ’৭১ সালে যাঁরা অস্ত্র তুলে নিয়ে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, বিজয় এনে দিয়েছেন, তাঁদেরকে সম্মান দেখানো- এটা আমাদের কর্তব্য বলে মনে করি।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’র চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

’৭৫-পরবর্তী সময়ে অবহেলিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধারা যে মুক্তিযোদ্ধা এই কথাটাই মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়।

তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছি, তাঁদের ন্যূনতম ভাতা এখন ২০ হাজার টাকা। তা ছাড়া যাঁদের ঘর নাই, বাড়ি নাই, তাঁদের ঘরবাড়ি করে দিয়েছি। তাঁদের জন্য স্বাধীনতার ভাতা, বৈশাখী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। যার ফলে মুক্তিযোদ্ধারা অন্তত মাথা উঁচু করে বলতে পারেন যে হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধা, তাঁর সন্তানরা যেন বলতে পারেন, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই সম্মানটা আমরা দেওয়ার চেষ্টা করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com