শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অসহায় শিশুদের খাইয়ে ছেলের মুখে ভাত দিলেন পরীমনি

পরীমনি-শরীফুল রাজের ছেলে রাজ্য ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ করেছে। ছয় মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়।ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে বেছে নিয়েছিলেন এই তারকা দম্পতি। বিশেষ এই দিনে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দিয়েছে পরীর ছেলে।

ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে শামিয়ানা-ঝাড়বাতি দিয়ে আয়োজন করা হয়েছে বসার স্থান। মেঝেতেই বসে পড়েছেন সবাই। ছেলের মুখেভাত অনুষ্ঠানে পথশিশুদের খাবার পরিবেশন করেছেন পরী নিজেই।২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com