শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
বিশ্ব ভালোবাসা দিবসে অডিও-ভিডিও প্রযোজকরা ব্যস্ত হয়ে পড়েন নতুন গান ও অ্যালবামের প্রকাশনা নিয়ে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোরিয়ান সঙ্গীতের ক্রেজে বাংলাদেশের তরুণ প্রজন্মও ভেসে বেড়াচ্ছে অনেকদিন থেকেই। এই তরঙ্গে যোগ দেওয়া, ‘ডাকপিয়ন’ একটি নতুন মিউজিক ভিডিও। গানটি কোরিয়ান এবং বাংলাদেশি উভয় ভাষার নির্মাণ করা হয়েছে।
‘ডাকপিয়ন’র কথা লিখেছেন সজীব ভূঁইয়া ও জোসেফ কিম (যিনি কোরিয়ান ভাই হিসেবে পরিচিত)। এটির সংগীতায়োজন করেছেন আদিব কবির। তার সঙ্গে ছিলেন তৌফিক তামিম, কোরিয়ান ভাই এবং শেফা তাবাসসুম। ভিডিওগ্রাফি ও পোস্ট প্রোডাকশন এডিটিং করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর।