রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
আড়াই বছরের শিশু সানজিদা। প্রথমে জ্বরে আক্রান্ত হয়। সাধারণ জ্বর ভেবে মা-বাবা ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান। কিন্তু থেমে থেমে জ্বর আসতে থাকে। কয়েক দিন না যেতেই গলার নিচের অংশ ফুলে যায়। অবশেষে চিকিৎসকের কাছে যান সানজিদার মা শিমু আক্তার। পরীক্ষা-নিরীক্ষা করে স্থানীয় চিকিৎসক পরামর্শ দেন ঢাকায় নেওয়ার। ঢাকায় আরেক দফা পরীক্ষা করিয়ে শনাক্ত হয় সানজিদা রক্তের ক্যান্সারে আক্রান্ত।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে কথা হয় শিমুর সঙ্গে। তিনি বলেন, দেড় মাস হলো মেয়ের ক্যান্সার শনাক্ত হলো। চিকিৎসকরা বলছেন, ‘এখন অনেকটাই সুস্থ আছে। আর কিছুদিন গেলে মেয়ে আমার পুরো সুস্থ হয়ে যাবে।’