বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

তুরাগে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো দাদি-নাতনির

রাজধানীর তুরাগে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো দাদি ও নাতনির। রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ৬ মাস বয়সী রাফিয়া ও তার দাদী মাজেদা বেগম।

তুরাগ থানার উপপরিদর্শক আওলাদ হোসেন জানান, রাতে বিয়ের অনুষ্ঠান থেকে হেঁটে নাতকিকে কোলে নিয়ে তুরাগের ষোলহাটির বাসায় ফিরছিলেন মাজেদা বেগম। রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এসময় শিশু রাফিয়াসহ তিনি সড়কে ছিটকে পড়েন।

পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন দুজনকেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালককে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com