বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বৈশ্বিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় খাদ্য উৎপাদনে জোর প্রধানমন্ত্রীর

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় খাদ্য উৎপাদনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব থেকে বাঁচতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। চট্টগ্রামে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দশম টাইগার্স পুনর্মিলনী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

সামরিক বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশেই নয় বন্ধু প্রতিম যেকোনো দেশে দুর্যোগ মোকাবিলায়ও কাজ করছে তারা। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বাংলাদেশের উদ্ধারকারী দল দক্ষতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাস করে। তবে কখনো বহিঃশত্রুদ্বারা আক্রান্ত হলে যথাযথভাবে মোকাবিলার জন্য দক্ষ সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com