বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টেক্সটাইল খাতের উন্নয়নে বুটেক্সের ভূমিকা অনবদ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শাখা ছাত্রলীগের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (এমপি) এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।

১৫ই ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয়।

অনুষ্ঠানে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের প্রতিটি সাফল্যে এবং সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের অবদান অনস্বীকার্য।

টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং বস্ত্র প্রকৌশলীদের অবদান তুলে ধরেন। সবশেষে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে।

র‍্যাগিংকে বিশ্ববিদ্যালয় কালচার হিসেবে চালিয়ে দিয়ে বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে ।

দেশের বস্ত্র খাতে বস্ত্র প্রকৌশলীদের অসামান্য অবদান রয়েছে। তিনি বলেন দেশের অর্থনীতিতে ৮০ শতাংশের বেশি এ শিল্প থেকে আসে।

যাতে এই শিল্প হারিয়ে না যায়, সেজন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে টেকনিক্যাল টেক্সটাইলের দিকে নজর দেওয়ার কথাও জানান।

সর্বপরি নবীনতম ব্যাচের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( বুটেক্স) শাখা ছাত্র লীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ জয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com