বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা আজ শুরু

চট্টগ্রামে মাসব্যাপী শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মেলার উদ্বোধন করবেন।

মেলা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও প্রতি বছরের মতো এবারো মেলায় ভারত, থাইল্যান্ড, ইরানসহ বিভিন্ন দেশ তাদের পণ্য প্রদর্শন করবে।

মেলার কমিটি জানায়, এবার মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি স্বর্ণের স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকবে। মেলায় তিনটি পৃথক জোনে ৪০০টি স্টলে ৩০০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে তিন শিফটে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া বাণিজ্য মেলায় ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি উন্মুক্ত প্লাজা রয়েছে।

মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ২০ টাকা দিতে হবে। তবে প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com