বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফরিদপুরের ১১ ইউনিয়নের ইউপি নির্বাচনে ৪ জন নতুন মুখ সহ নৌকা পেলেন যারা

ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে আগামী ১৬ ই মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে ৪ জন নতুন মুখ সহ আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকা প্রতীক যারা পেয়েছেন তার মধ্যে নতুন মুখ হলেন- কৈজুরী ইউনিয়নে ফকির মো. ছিদ্দিকুর রহমান । এ ইউনিয়নটি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পৈত্তিক বাড়ি এবং বর্তমান চেয়ারম্যান তার আপন চাচাতো ভাই খন্দকার ইকু ।

ডিক্রিরচর ইউনিয়নে আনোয়ার হোসেন আবু ফকির । এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিন্টু ফকিরের বিয়াই আবু ফকির ।

গেরদা ইউনিয়নে শাহ মোঃ এমার হক, মাচ্চর ইউনিয়নে মো. রিজন মোল্যা ।

নর্থ চ্যানেল ইউনিয়নে মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। তিনি গত নির্বাচনে ও অংশ গ্রহন করেছিলেন কিন্তু বিজয়ী হতে পারেনি , স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন । ঈশান গোপালপুর ইউনিয়নে শহিদুল ইসলাম মজনু, কানাইপুর ইউনিয়নে ফকির মো. বেলায়েত হোসেন । তিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান খোকন মন্ডল। তিনি ও গত নির্বাচনে অংশ গ্রহন করে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন । আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু, অম্বিকাপুর ইউনিয়নে আবু সাঈদ চৌধুরী বারী । তিনি আঃলীগের প্রার্থী হসেবে ২য় বারের মতো নির্বাচনে অংশ গ্রহ্ণ করেছে এবং গত নির্বাচনে আঃলীগের প্রার্থী হসেবে নির্বাচিত হয়েছিলেন। ইতি পূর্বে একাধিকবার বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল । কৃষ্ণনগর ইউনিয়নে একে এম বাহারুল আলম ।

উল্লেখ্য , ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com