বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১ জুলাই থেকে ডাকঘর সঞ্চয় হিসাবের জমা ম্যানুয়ালি হবে না

আগামী ১ জুলাই থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের কোনো জমা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ ম্যানুয়াল হিসাব আর আগামী ১লা জুলাইয়ের পর খোলা যাবে না।

এর পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল নম্বর প্রদান করা হবে। তবে বিনিয়োগকারীরা ২০২৪ সালের জুন পর্যন্ত মুনাফা পাবেন। এরপর হিসাব বন্ধ হয়ে যাবে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সঞ্চয় শাখা থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া সাক্ষরিত আদেশে বলা হয়েছে, চলতি বছরের আগামী ১ জুলাই তারিখের পূর্বে ম্যানুয়ালি খোলা ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের বিনিয়োগকারী/বিনিয়োগকারীরা এক বছর পর্যন্ত অর্থাৎ ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত মুনাফা পাবেন এবং পরবর্তীতে হিসাব বন্ধ থাকবে। তবে বিনিয়োগকারীরা ইচ্ছা পোষণ করলে একই দিনে অনলাইনে একটি নতুন ডিজিটাল সাধারণ হিসাব খুলতে পারবেন। ১ জুলাই ২০২৩ তারিখ হতে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের কোনো জমা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে না। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com