বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ হচ্ছে সোমবার। এ খবর দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (আফাদ) প্রধান ইউনিস সেজার। খবর আলজাজিরার।

আফাদের প্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় ইতোমধ্যে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন।

সাংবাদিকদের ইউনিস সেজার আরও বলেন, সোমবার রাতের মধ্যেই আমরা উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারবো।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন। এ নিয়ে দেশ দুটিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতি এ ভূমিকম্পে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, বর্তমানে তুরস্ক-সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com