বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর গুলশানে একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তদন্ত কমিটির প্রধান হলেন- পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি।

সদস্য হিসেবে থাকবেন- উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), সহকারী পরিচালক, ঢাকা; গুলশান জোনের উপসহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ওই ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ভবনটিতে আটকে পড়া বাসিন্দারা চিৎকার করে তাঁদের বাঁচানোর আকুতি জানান। এক পর্যায়ে ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। রাত সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com