বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকায় শিক্ষাসফর-বনভোজন বাসের লাগবে পুলিশের অনুমতি

এখন থেকে রাজধানী ঢাকায় শিক্ষাসফর, বনভোজন ও বিভিন্ন অনুষ্ঠানের বাস যাতায়াতের জন্য তিন দিন আগে পুলিশের অনুমতি লাগবে।

ফিটনেসবিহীন গাড়ি ও দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান স্বাক্ষরিত গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট বা ডিএমপির ট্রাফিক বিভাগ অনুমতি প্রদান করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনে যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এ জন্য যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করা সম্ভব হয় না। তাই সবাইকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ জানানো হলো।’

আদেশে বলা হয়, ‘অনুমতি নেওয়ার জন্য পুলিশ কমিশনার, প্রধান কার্যালয়, ডিএমপি, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে গাড়ির রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। তিন দিন আগে অনুমতির জন্য আবেদন উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে। অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে। ডিএমপির অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে রাখতে হবে এবং সড়কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে।’

এতে আরও বলা হয়, ‘কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যে কোনো সময় বাতিল করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com