বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাবেক মন্ত্রী। তিন দিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান।

ব্যারিস্টার নাজমুল হুদা পরপর তিন বার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল।

২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। ওই বছর আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৪ সালের ৭ মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন। পরে ওই বছরের ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে একটি দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন নাজমুল হুদা। সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। গত সপ্তাহে তার গঠিত তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com