শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তুনিশার মৃত্যু ঘিরে চার্জশীটে চাঞ্চল্যকর তথ্য

ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তুনিশার মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছিল বলিউড। শুটিং সেটে চা-পানের বিরতিতে সহ-অভিনেতা শেজান খানের মেকআপ রুমের বাথরুমেই আত্মহত্যা করেন অভিনেত্রী। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই অভিনেত্রীকে মৃত্যু ঘোষণা করা হয়। এরপর অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শেজান মোহাম্মদ খানকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গ্রেফতার করা হয়।

এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল তুনিশা শর্মার মৃত্যু মামলার চার্জশিটে। গত ১৬ ফেব্রুয়ারি ৫২৪ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে ওয়ালিভ থানার পুলিশ। যেখানে তুনিশার আত্মঘাতী হওয়ার কারণ হিসেবে তুলে ধরা হয়েছে বেশকিছু বিস্ফোরক তথ্য। ‘আলিবাবা: দাস্তান-এ-কবুল’ ধারাবাহিকের কলাকুশলী, বন্ধুবান্ধব, পরিবারসহ মোট ১৩ জন সাক্ষীর বয়ান লেখা আছে তাতে।

গত ২৪ ডিসেম্বর মেকআপ রুম থেকে উদ্ধার করা হয় নিথর অভিনেত্রী তুনিশা শর্মার দেহ। পুলিশ দাবি করেছে, প্রাক্তন প্রেমিক শেজানের সঙ্গে ১০ মিনিটের কথোপকথনের কারণেই অভিনেত্রী আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিজান অন্য এক নারীর সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেছিলেন। পুলিশের দাবি, সেই কারণেও নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তুনিশা।

ভারতীয় সংবাদমাধ্যমে এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘আমরা চার্জশিট জমা করেছি সিসিটিভি ফুটেজের সঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, শেজানের সঙ্গে কথা বলার পর তুনিশা মনমরা হয়ে রয়েছেন। তারপরেই গলায় দড়ি দেন নিজের মেকআপ রুমে।’

পুলিশ আপাতত তুনিশার পোশাকের ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে। পরে বোঝা যাবে, প্রয়াত অভিনেত্রীকে শারীরিক হেনস্তা করা হয়েছিল কি না। কোনো রক্তের চিহ্ন রয়েছে কি না—তাও খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com