শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেবল সীমা লঙ্ঘন করলেই মুখ খুলবেন কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও কাজ করছেন। তামিল-হিন্দি ভাষার ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কৃতি।

এ সিনেমায় কাজ করতে গিয়ে একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন প্রভাস-কৃতি। অনেকবার এ জুটির প্রেমের গুঞ্জন ভেসে বেরিয়েছে শোবিজ অঙ্গনে। কয়েক দিন আগে ভারতের একজন ফিল্ম বিশ্লেষক দাবি করেন— ‘বিয়ে করতে যাচ্ছেন প্রভাস-কৃতি। মালদ্বীপে তাদের বাগদান হবে।’ এ নিয়ে দারুণ চর্চায় পরিণত হন এই জুটি।

বিষয়টি নেটদুনিয়ায় জোর চর্চা হলেও মুখে কুলুপ আঁটেন প্রভাস-কৃতি। এবার ব্যক্তিগত জীবনের গুঞ্জন বা মিথ্যা খবর নিয়ে নিজের ভাবনার কথা জানালেন কৃতি। দ্য কুইন্ট ডটকমকে কৃতি স্যানন বলেন— ‘সাধারণ মানুষের স্মৃতিশক্তি সংক্ষিপ্ত। কারণ এখন যে গুঞ্জন উড়ছে, তা খুব দ্রুত শেষ হয়ে যাবে। যেকোনো গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানানো মানে ওই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেওয়া।’

‘যখন কোনো মিথ্যা খবর বা গুজব পরিবার ও আমার উপর প্রভাব ফেলে, তখনই প্রতিক্রিয়া জানিয়ে থাকি। আমি ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া জানাই না, যতক্ষণ পর্যন্ত বিষয়টি সীমা লঙ্ঘন না করছে।’ বলেন কৃতি।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। ৭৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১৬ জুন মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com