শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

জেলেনস্কিকে বাইডেন বললেন, ‘আপনি জয়ী হতে চলেছেন’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে অঘোষিত সফরকালে বলেছেন, যত দিন সময় লাগবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি আরো বলেন, ‘আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে।’

রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল’ ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়।

সূত্র : বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com