বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিলাস পণ্যে কর বাড়িয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে বিলাসবহুল পণ্যের আমদানি ও পরিষেবার উপর কর বাড়িয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পার্লামেন্ট এর অনুমোদন দিয়েছে।

সম্প্রতি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। দেশটির সরকার ইতিমধ্যে খাদ্য ও ওষুধ বাদে বেশিরভাগ পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে।

সোমবার পার্লামেন্টে একটি সম্পূরক অর্থ বিল অনুমোদন দেওয়া হয়েছে। এতে গাড়ি ও গৃহস্থালী যন্ত্রপাতি থেকে চকলেট এবং প্রসাধনী সামগ্রী আমদানিতে বিক্রয় কর ১৭ থেকে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিজনেস ক্লাস বিমান টিকেট, বিয়ের হল, মোবাইল ফোন এবং সানগ্লাসের জন্য মানুষকে এখন অতিরিক্ত অর্থ গুণতে হবে। সাধারণ বিক্রয় কর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

বিলটি পাস হওয়ার সাথে সাথে অর্থমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে (আরও) কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাবেন। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

ঋণ পেতে মরিয়া পাকিস্তান সরকার গত সপ্তাহে জানিয়েছিল, তারা আইএমএফের ৬৫০ কোটি ডলার ঋণের জন্য যে কোনও কঠিন শর্ত মানতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com